ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শীতে কেন ফাটে ঠোঁট? জেনে নিন বাঁচার উপায়
ডুয়া ডেস্ক: শীতের আগমন ঘটলেই অনেকের ঠোঁট ফাটা ও ব্যথার সমস্যা দেখা দিতে শুরু করে। চিকিৎসকদের মতে, এই সমস্যা শুধুমাত্র শুষ্ক আবহাওয়া বা পানিশূন্যতার কারণে হয় না; অনেক সময় ভিটামিন এবং খনিজের ঘাটতিও এর মূল কারণ হিসেবে কাজ করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘন ঘন ঠোঁট ফাটা মানেই শীতকালের শুষ্কতা বা কম পানি পান নয়। শীতকালে শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকলে ঠোঁট ফাটার সমস্যা আরও গুরুতর রূপ নিতে পারে। এতে ব্যথা, জ্বালা এবং ঠোঁটে ক্ষত তৈরি হয়ে দৈনন্দিন স্বাচ্ছন্দ্য এবং মুখগহ্বরের স্বাস্থ্যেও প্রভাব ফেলে।
ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্ব
চিকিৎসকদের মতে, ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে বি২ (রিবোফ্লাভিন), বি৩, বি৬ ও বি১২-এর অভাব ঠোঁট শুষ্ক হওয়া, ফাটা এবং ঠোঁটের কোণে ঘা তৈরি করতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে ‘অ্যাঙ্গুলার কাইলাইটিস’ বলা হয়।
উত্তরাখণ্ডের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আশা সাকলানি জানান, ভিটামিন বি১২-এর অভাবে ঠোঁট অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং আশপাশের ত্বক ফেটে যেতে পারে। তিনি আরও জানান, ভিটামিন বি১২ লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর অভাবে রক্তস্বল্পতা, হাত-পা ঝিনঝিন করা এবং স্মৃতিভ্রংশের মতো সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া, ভিটামিন সি-এর অভাবে ত্বক দুর্বল হয়ে পড়ে, ফলে শীতকালে সংবেদনশীলতা বাড়লে ঠোঁট সহজেই ফেটে যায়।
আয়রন ও জিঙ্কের ঘাটতি
চিকিৎসকরা বলছেন, আয়রন ও জিঙ্কের অভাব থাকলে ঠোঁট ফাটার সমস্যা দীর্ঘস্থায়ী হয় এবং ক্ষত সারতে দেরি হয়। বিশেষ করে নারীদের এবং যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। কারণ শরীর ক্ষতিগ্রস্ত ত্বক দ্রুত সারাতে পারে না।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, ঠোঁট ফাটা প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস খুবই জরুরি। দুধ, দই, ডিম, ডাল, সবুজ শাকসবজি, মাল্ট, কুইনোয়া ও লেবু ভিটামিনের চাহিদা পূরণে সাহায্য করে। মাংস, কলিজা, ছোলা এবং শুকনো ফল আয়রন ও জিঙ্কের ভালো উৎস।
প্রতিকার ও সতর্কতা
চিকিৎসকরা পরামর্শ দেন, ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট অবশ্যই চিকিৎসকের পরামর্শে গ্রহণ করতে হবে। দিনে কয়েকবার লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ঠোঁট সুরক্ষিত থাকে এবং দ্রুত আরোগ্য লাভ করে।
তার পাশাপাশি, বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজানো থেকে বিরত থাকা উচিত, কারণ এতে শুষ্কতা আরও বাড়ে। পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যদি ঠোঁটের কোণে তীব্র ব্যথা, জ্বালা বা সাদা আবরণ দেখা দেয়, তবে তা ফাঙ্গাল সংক্রমণের লক্ষণ হতে পারে। এমন ক্ষেত্রে নিজে নিজে চিকিৎসা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে