ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
২৪ ডিসেম্বর লন্ডন ছাড়ছেন তারেক রহমান, সঙ্গে থাকছেন ৫ সফরসঙ্গী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরতে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬টি টিকিট কেটেছেন। আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, তারেক রহমান তার পরিবারের তিনজন সদস্য, ব্যক্তিগত সহকারী এবং প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য বিমানের নিয়মিত ফ্লাইটের ওয়ান-ওয়ে টিকিট কনফার্ম করেছেন। সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, তারেক রহমান তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে প্রথমে সিলেট এবং সেখান থেকে ঢাকায় ফিরবেন। এদিকে লন্ডনের একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, দেশে ফেরার জন্য তারেক রহমান ইতিমধ্যে ট্রাভেল পাসের আবেদন করেছেন।
আজ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে তিনি গুলশানের বাসায় যাবেন।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আসা নির্বিঘ্ন করতে দলের পক্ষ থেকে বিভিন্ন রুটে ৭ জোড়া বিশেষ ট্রেন চেয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ