ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল’
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকরাসহ সবাই আশা করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ডা. জাহিদ হোসেন জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিন বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। তিনি আরও বলেন, ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। বেগম জিয়ার ছোট ভাই ও বোনও খোঁজ রাখছেন। যেহেতু তিনি বর্তমানে সিসিইউতে রয়েছেন, তাই সরাসরি পাশে থাকা সম্ভব হচ্ছে না। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দ্রুত সুস্থ হওয়ার জন্য।
বেগম খালেদা জিয়া চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে স্বেচ্ছায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিলেন। একদিন পর শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সংক্রমণ হার্ট ও ফুসফুসে ছড়িয়ে পড়ার কারণে অবস্থা গুরুতর হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলমান রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর