ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৬৬.৫৭ শতাংশ, অর্থাৎ ৩৩.৪৩ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পুনঃনিরীক্ষণের সুযোগও দিচ্ছে। আজ থেকে শিক্ষার্থীরা ১ হাজার টাকা ফি দিয়ে ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
ফল প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে হলে শিক্ষার্থীরা টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ১০০০ টাকা (অফেরতযোগ্য) ফি সহ নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করবেন। পূণঃনিরীক্ষণের ফল ফের এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা প্রথমে 16222 নম্বরে “DGME RSC Roll No” লিখে এসএমএস পাঠাবেন। এরপর প্রাপ্ত PIN ব্যবহার করে “DGME RSC YES PIN” লিখে একই নম্বরে এসএমএস করতে হবে। এর পর একটি প্রাপ্তি স্বীকার এসএমএস প্রেরণ করা হবে।
এ বছর ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে। উত্তীর্ণ হয়েছেন ৩১ হাজার ১২৮ জন ছেলে ও ৫০ হাজার ৫১৪ জন মেয়ে।
ভর্তি পরীক্ষার ফল www.dgme.gov.bd, www.dghs.gov.bd এবং https://result.dghs.gov.bd থেকে জানা যাবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিংকে রোল নম্বর প্রদান ও ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট করতে পারবেন। মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে