ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অনলাইনে আর্থিক সহায়তা আবেদন বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এককালীন জরুরি আর্থিক সহায়তার আবেদন আপাতত অনলাইনে গ্রহণ বন্ধ রাখা হয়েছে। সংশোধিত ফরম তৈরি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আবেদন ম্যানুয়ালি বা ডাকযোগে করতে হবে।
ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক অফিস আদেশে এই নির্দেশনা নিশ্চিত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা প্রদানের জন্য ‘ব্যবস্থাপনা পরিচালকের জরুরি তহবিল পরিচালন নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আগে অনলাইনে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন নেওয়া হলেও বর্তমানে সেটি সংশোধনের কাজ চলছে।
এই অবস্থায় জরুরি তহবিল থেকে সহায়তা পেতে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করে ম্যানুয়াল আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো– ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
আবেদনের সঙ্গে শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের কপি (যদি থাকে), পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা সমমানের জিপিএ ৩.০০ প্রাপ্তির নম্বরপত্র, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
এছাড়া ব্যাংক হিসাবের তথ্য, দরিদ্রতার সনদ, চিকিৎসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), এতিম বা প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে অভিভাবকের বেতন গ্রেড সম্পর্কিত প্রত্যয়নপত্র বাধ্যতামূলক।
ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সংশোধিত আবেদন ফরম চূড়ান্ত হলে পরবর্তী নির্দেশনার মাধ্যমে নতুন করে আবেদন প্রক্রিয়া ও তার বিস্তারিত সবাইকে জানানো হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)