ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুটি কলেজের নামকরণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি কলেজের নাম পরিবর্তন করেছে সরকার।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নাম পরিবর্তন হওয়া কলেজসমূহ:
১. রাজধানীর মিরপুরের পল্লবী মহিলা ডিগ্রি কলেজ-এর নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’।
২. ফেনীর ফুলগাজী মহিলা কলেজ-এর নতুন নাম হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’।
৩. টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজ এখন থেকে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’ নামে পরিচিত হবে।
৪. রাজশাহীর বাগমারা উপজেলার সালেহা-ইমারত ডিগ্রি কলেজ-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সাঁকোয়া কলেজ’।
প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত