ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার নতুন ইমেরিটাস অধ্যাপক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষাদান ও গবেষণায় দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে চারজন বিশিষ্ট শিক্ষাবিদকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিমণ্ডলে অভিজ্ঞ ও প্রবীণ শিক্ষকদের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. ইউসুফ হায়দার, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম এবং ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইমেরিটাস অধ্যাপক হিসেবে এই চার শিক্ষাবিদ নিজ নিজ বিভাগের সঙ্গে যুক্ত থাকবেন। তারা নিজ নিজ বিষয়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনমূলক উদ্যোগে পরামর্শমূলক ভূমিকা পালন করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইমেরিটাস অধ্যাপক হিসেবে তারা অবসর গ্রহণের আগে অধ্যাপক পদে যে সুযোগ-সুবিধা পেতেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা ছাড়া প্রায় সব সুবিধাই ভোগ করবেন। এর মধ্যে রয়েছে গবেষণা ও প্রকাশনার জন্য পাঠাগার ব্যবহার, সেক্রেটারিয়াল সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ৯ জন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক পদে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এ. এফ. এম. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ড. আতিউর রহমান, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরীসহ আরও কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে