ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সাত কলেজের প্রথম বর্ষের ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সরকারি সাত কলেজকে একত্রিত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (বাস্তবায়ন প্রক্রিয়াধীন)-এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
শ্রেণি কার্যক্রম শুরু করার লক্ষ্যে ওরিয়েন্টেশনে সাত কলেজের সব বিভাগের শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে সকাল ১০টায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ঢাকা কলেজ অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসনের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য পরিচিত সভা আয়োজন করা হচ্ছে, যার মাধ্যমে শ্রেণি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি নেওয়া হবে।
সকল শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগের ওরিয়েন্টেশন সভায় সকাল ১০টায় উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি সাত কলেজের অধ্যক্ষদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)