ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মেডিকেল ভর্তি পরীক্ষা: পাসের হারে এক তৃতীয়াংশই সেকেন্ড টাইমার, দেখুন পরিসংখ্যান
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। এবছর মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৫৭ শতাংশ। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৬৪৫ জন প্রার্থী।
ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের একটি বড় অংশ সেকেন্ড টাইমার। মোট কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই দ্বিতীয়বার অংশগ্রহণকারী। এছাড়া ৮৮ জন পরীক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৮৫০ জন ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন। অন্যদিকে, সেকেন্ড টাইমার পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭০৭ জন।
ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিলেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন, যা মোট আবেদনকারীর ৯৮.২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী (১.৭৯ শতাংশ)। এছাড়া অনিয়মের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ফলাফলে দেখা যায়, মোট ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭ শতাংশ)। অর্থাৎ, এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের বড় অংশই নারী, যা উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণের ইতিবাচক চিত্র তুলে ধরে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত