ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
ডুয়া ডেস্ক: প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। স্থানীয় সময় রবিবার (০২ ফেব্রুয়ারি) সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। রবিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আহমেদ আল-শারা সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে। সানার প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট শারা এবং তার পররাষ্ট্রমন্ত্রী সৌদির উদ্দেশ্যে বিমানে যাত্রা শুরু করেছেন।
গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদকে পরাজিত করে ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। পরে ওই গোষ্ঠীর নেতা আহমেদ আল-শারা প্রেসিডেন্ট পদে আসীন হন। দুই মাস পর আনুষ্ঠানিকভাবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
গত মাসে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সিরিয়া সফর করেন এবং সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাশার আল-আসাদ এবং তার পরিবার ৫০ বছর ধরে সিরিয়ায় শাসন করেছে। ২০১১ সালে সাধারণ মানুষের আন্দোলনের মুখে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়। তবে আহমেদ আল-শারার নেতৃত্বে গৃহযুদ্ধ থেমে যায়। এখন তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে সিরিয়ার অর্থনৈতিক সংকট কাটানোর চেষ্টা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ