ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
গণশিক্ষা উপদেষ্টা
'১ জানুয়ারিতেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাবে'
নিজস্ব প্রতিবেদক: আগামী ১ জানুয়ারিতেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি নিশ্চিত করেছেন যে, প্রাথমিকের প্রায় সব বই ইতিমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে এবং বিতরণ কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মিলনায়তনে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘শিক্ষক হওয়ার আগেই বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্সটি চালু হবে। যারা শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহী, তাদের আগেই এই কোর্সটি সম্পন্ন করতে হবে। এতে শিক্ষা খাতে নিবেদিতপ্রাণ ও দক্ষ জনবল পাওয়া যাবে।’
শিক্ষক নিয়োগের যোগ্যতা ও লাইসেন্সিং প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও শিক্ষকদের জন্য লাইসেন্সিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। যেমন চিকিৎসকদের এমবিবিএস পাসের পর বিএমডিসি থেকে লাইসেন্স নিতে হয়, তেমনি ভবিষ্যতে শিক্ষকদেরও বিশেষ প্রশিক্ষণ ও লাইসেন্স গ্রহণের নিয়ম চালু হতে পারে।’
শিক্ষকদের ১১তম গ্রেড ও সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে বিধান রঞ্জন জানান, বিষয়টি বেতন কমিশনের বিবেচনায় রয়েছে এবং দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে পরীক্ষার সময় আন্দোলন যুক্তিযুক্ত ছিল না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
নেপ সূত্রে জানা যায়, ২০২৬ সাল থেকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের ১২টি পিটিআইতে পাইলটিং ভিত্তিতে ১০ মাস মেয়াদি অনাবাসিক ও বৈকালিক ডিপিএড প্রোগ্রাম চালু হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)