ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে দিল্লির আধিপত্য চলবে না: হাসনাত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দিল্লির আধিপত্য কোনোভাবেই প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা বুদ্ধিজীবী যে পরিচয়েই হোক না কেন, দিল্লির প্রভাব বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ওসমান হাদির মাথায় গুলি লাগা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়; এটি বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে আঘাত করেছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে যাঁরা নিষিদ্ধ কার্যক্রমে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন, তাঁরাই এখন নতুন পরিচয়ে টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী কিংবা সাংস্কৃতিক কর্মী হিসেবে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদীদের কোনো স্থান নেই, তারা যে নাম বা পরিচয়েই আসুক না কেন। গুলশানে জাতীয় পার্টির ব্যানারে যারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদির রক্তের বিনিময়ে তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগ ও ভারতকে বাংলাদেশের শত্রু আখ্যা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, কারা ভারতের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তা জনগণ জানে। দেশের ক্ষমতা কোনোভাবেই সীমান্তের ওপার থেকে নির্ধারিত হবে না; বরং তা নির্ধারিত হবে বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমেই এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে