ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
স্পোর্টস ডেস্ক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাজার হাজার ভক্ত মেসিকে সরাসরি দেখতে না পেয়ে হতাশ হন। এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, “আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে বিচলিত এবং মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে ছিলাম যারা প্রিয় ফুটবলার মেসিকে দেখতে এসেছিলেন।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে লিওনেল মেসি এবং সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইছি।”
তিনি জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফরের অতিরিক্ত মুখ্য সচিব থাকবেন। মমতা ব্যানার্জি লিখেছেন, “কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায় ঠিক করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সুপারিশ দেবে। আবারও সব ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক ক্ষমাপ্রার্থনা।”
ঘটনার সূত্রপাত হয়, যখন স্থানীয় রাজনীতিবিদরা মেসিকে ঘিরে রাখেন। সময়ের আগেই মাঠ থেকে সরিয়ে নেওয়ায় দর্শকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেকেই ব্যারিকেড ভাঙছেন, মাঠের মধ্যে বোতল ও চেয়ার ছুঁড়ে দিচ্ছেন।
অনেকে অভিযোগ করেছেন, টিকিটের দাম দিয়েও তারা মেসিকে ঠিকভাবে দেখতে পারেননি। এক দর্শক বলেন, “টিকিটের সর্বনিম্ন দাম ছিল পাঁচ হাজার টাকা। কিন্তু কেন ভিভিআইপিরা মেসির চারপাশে ছিল? আমরা তাকে দেখতে পারিনি। পুলিশ কেন ব্যবস্থা নিল না? আমরা টাকা ফেরত চাই।” আরেকজন বলেন, “এটা একেবারেই লজ্জাজনক ঘটনা। আমরা ভেবেছিলাম মেসি পুরো স্টেডিয়াম ঘুরবেন, তা হয়নি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে