ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডাক্তার না হয়েও অপারেশনে উপসহকারী, অতঃপর....
ডুয়া নিউজ: ডাক্তার না হয়েও অপারেশন করাকালীন ধরা পড়ায় ফিরোজ কবীর নামে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে (সেকমো) কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুরে।
কেশবপুরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে ঘটনাটি ঘটে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। এ সময় তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
ফিরোজ কবির উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে অপারেশন করে আসছিলেন তিনি।
জানা গেছে, শনিবার রাতে পৌর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে সেকমো ফিরোজ কবির হার্নিয়া আক্রান্ত লুৎফর রহমান নামে এক রোগীকে অপারেশন করছিলেন। গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল ডাক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপারেশন চলাকালীন তাকে হাতেনাতে ধরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ভুয়া পরিচয়ে অপারেশন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ কবিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া হার্নিয়া অপারেশন করা ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার ফিরোজ কবীরকে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)