×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

রমজান ও ঈদের তারিখ জানাল কাজাখস্তান

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৮:৫২:২১

রমজান ও ঈদের তারিখ জানাল কাজাখস্তান

ডুয়া ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে রমজান ও ঈদের সম্ভব্য তারিখ ঘোষণা করেছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ। তবে এক মাস আগেই পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছেন মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। সেইসঙ্গে ঈদুল ফিতরের তারিখও ঘোষণা করেছে দেশটি। এছাড়া ঈদুল আযহার সম্ভব্য তারিখও ঘোষণা করেছে দেশটি।

দেশটির সংবাদমাধ্যম আজাত্তাক রায়হির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানের ‘মুসলিম প্রশাসন’ জানিয়েছে, আগামী ১ মার্চ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে। অপরদিকে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। আর লাইলাতুল কদর পালিত হবে ২৬ থেকে ২৭ মার্চ রাতে।

হিজরি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ‘মুসলিম প্রশাসন’ রমজান ও ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

রোজা ও ঈদের তারিখ ঘোষণার পাশাপাশি ঈদুল আজহারও সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিম প্রশাসন। তারা বলেছে, কাজাখস্তানে আগামী ৬, ৭ ও ৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত