ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিব্রতকর রেকর্ড: দ্বিতীয় টি-২০তে আর্শদীপের দুঃস্বপ্নের ওভার
সরকার ফারাবী: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের একটি ওভার যেন ভুলে ভরা দুঃস্বপ্নে পরিণত হলো। ওভারের শুরুতেই কুইন্টন ডি ককের ছক্কা তারপর যেন ছিটকে গেলো তার নিয়ন্ত্রণ। এক ওভারে পরপর ওয়াইড করে তিনি আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার হিসেবে এক ওভারে সবচেয়ে বেশি বল করার লজ্জাজনক রেকর্ডের মালিক হয়ে গেলেন।
ডি ককের ছক্কাতেই ভেঙে যায় ছন্দ
চন্ডিগড়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির ১১তম ওভার হাতে নিতে এসে প্রথম বলেই ডি ককের বিশাল ছক্কা খান আর্শদীপ। সেই আঘাত যেন পুরো ওভারজুড়ে তাড়া করে ফেরে তাকে।
পরের দুই বলেই ওয়াইড ট্রামলাইনের বাইরে চলে যাওয়া বল দেখে হতবাক সতীর্থরাও। যদিও এরপর একটি ডট বল করতে সক্ষম হন তিনি, কিন্তু তাতেও রেহাই নেই ওভারের বাকি অংশে আরও পাঁচটি ওয়াইড দিয়ে বসেন এই পেসার।
১৩ বলের ওভার, ১৮ রান খরচ
ওভারটি শেষ করতে তাকে করতে হয় মোট ১৩টি বল। তাতে খরচ হয় ১৮ রান। এই অতিরিক্ত বল করা তাকে নিয়ে যায় বিব্রতকর এক রেকর্ডে আইসিসির পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক ওভারে সর্বাধিক বল!
নাভিন-উল-হকের সঙ্গে যৌথ রেকর্ড
গত বছর হারারে জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক একই কাণ্ড ঘটিয়েছিলেন আফগানিস্তানের নাভিন-উল-হক। এবার সেই রেকর্ডে যৌথভাবে যুক্ত হলেন আর্শদীপ সিং।
গম্ভীরের ক্ষোভ ভাইরাল
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও আর্শদীপের পারফরম্যান্সে স্পষ্টতই বিরক্ত। মাঠের তার প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)