ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হজযাত্রীদের জন্য সুখবর দিল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬ সালের হজ গমনেচ্ছুদের জন্য সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আরোপ করা আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই শুল্ক অব্যাহতি সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের (২০২৬ সাল) ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর যাত্রীদের ৫ হাজার টাকা আবগারি শুল্ক পরিশোধ করতে হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে হজযাত্রীদের টিকিটের দাম থেকে এই ৫ হাজার টাকা সাশ্রয় হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, সাধারণত বিমান টিকিট কাটার সময়ই ভ্রমণ কর বা আবগারি শুল্ক আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তবে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে এর আগেও একাধিকবার এনবিআর এই শুল্ক মওকুফ করেছিল।
উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?