ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছনা: তীব্র নিন্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে লক্ষ্য করে স্থানীয়ভাবে সংঘটিত লাঞ্ছনার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। ঘটনাটিকে ‘উদ্বেগজনক’ ও ‘গণতান্ত্রিক পরিমণ্ডলের জন্য অশনিসংকেত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববারবিকেলে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদ দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রসেনানীর ভূমিকায় ছিলেন। ফ্যাসিস্ট শাসনামলে তার বিদ্রোহী অবস্থান জাতিকে সাহস জুগিয়েছে। জুলাইয়ের পরেও সংস্কার, বিচার এবং নির্বাচনী প্রক্রিয়ায় তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল। এমন একজন গুরুত্বপূর্ণ নেতাকে নিজের নির্বাচনি এলাকায় অসৌজন্যমূলক আচরণের মুখে পড়তে হওয়া অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, এ ঘটনা আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। নির্বাচনের সময়ে রাজনৈতিক সমালোচনা হলো গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সেই সমালোচনা থেকে সহিংসতায় গড়ালে উৎসবমুখর নির্বাচনের আশা নষ্ট হয়ে যাবে। এই হামলায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা স্পষ্ট বলে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পরিস্থিতি শান্ত রাখতে বিএনপিকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দলের ভেতরে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা নিশ্চিত করতে হবে। সামান্য রাজনৈতিক সমালোচনায় যদি সহিংস প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে অতীত ফ্যাসিবাদী সময় থেকে শিক্ষা নেওয়ার এখনই সেরা সময়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত