ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
এ বছর রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবলের উত্থানের অন্যতম মুখ ঋতুপর্ণা চাকমা এ বছর পাচ্ছেন মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক ২০২৫। ক্রীড়া ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের সাফল্য, নারী ফুটবলে অবদান এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার ভূমিকাকে মূল্যায়ন করেই তাঁকে এ সম্মাননায় মনোনীত করা হয়েছে।
ঋতুপর্ণা ছাড়াও সমাজের বিভিন্ন খাতে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আরও তিন নারীকে এ বছরের বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন-
কল্পনা আক্তার (নারী অধিকার),
ড. নাবিলা ইদ্রিস (মানবাধিকার),
ড. রুভানা রাকিব (নারী শিক্ষা)।
রোববার (৭ ডিসেম্বর) বেগম রোকেয়া পদক ২০২৫-এর পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুরস্কার তুলে দেবেন। এ আয়োজনের দায়িত্বে রয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
বেগম রোকেয়া পদক দেশের নারী অধিকার, শিক্ষা, মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও সামগ্রিক অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখা নারীদের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। ক্রীড়া ভুবনে সুদীর্ঘ অধ্যবসায়ের প্রতীক হিসেবে ঋতুপর্ণা চাকমার এই অর্জন নারী ফুটবলকে আরও শক্ত ভিত দেবে এবং নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা