ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৬ দফা দাবিতে আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: আমদানি শুল্ক কমানো ও এনইআইআর (NEIR) সংস্কারসহ ৬ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা। এর ফলে ওই সড়কের এক পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আগারগাঁও, জাতীয় আর্কাইভ, শিশু মেলা ও শ্যামলী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রাখার কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীরা সকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। পরে তারা সড়কে নেমে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বা মোবাইল নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়িত হলে সাধারণ ব্যবসায়ী ও গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং একটি বিশেষ সিন্ডিকেট সুবিধা পাবে। তারা অবিলম্বে এই সিন্ডিকেট প্রথা বাতিল, মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা এবং অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানান।
এমবিসিবির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা জানান, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে তাদের প্রতিনিধিরা আলোচনার জন্য বিটিআরসি ভবনে প্রবেশ করেছেন। তবে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে হঠাৎ সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শহীদুল ইসলাম নামে এক পথচারী বলেন, “জরুরি কাজে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। এমন হুটহাট অবরোধে সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া আর কিছু হয় না।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত