ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
জনগণ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় রয়েছে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বঞ্চিত ছিল। সেই অভাব পূরণ করতে এবার জনগণ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ী মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। বড় রাজনৈতিক দলগুলো যেখানেই প্রচারণা চালাচ্ছে, সেখানেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এতে প্রমাণ হয় জনগণ কতটা আগ্রহ নিয়ে ভোটের দিনটির অপেক্ষা করছে।
বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বর্তমান সরকার শিল্পীদের স্বাধীনতায় বিশ্বাস করে। বাউল শিল্পীরা বিচার গান কিংবা বিচ্ছেদ গানে নানা ধরনের কথা বলেন, যা তাদের শিল্পচর্চার অংশ। তবে অনেক সময় কিছু ইউটিউবার শিল্পীদের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে, যেখানে মূল প্রেক্ষাপট অনুপস্থিত থাকে। এতে সামাজিক বিভ্রান্তি ও কলহ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ। এখানে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহ শাহিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ অন্যান্যরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন