ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে ডিম নিক্ষেপের ঘটনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সিদ্ধেশ্বরীতে গণসংযোগকালে ঢাকা-৮ আসনের ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুক্রবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরী এলাকায় শাপলা কলি প্রতীক নিয়ে গণসংযোগ চলাকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ভবনের ওপর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে একাধিক ডিম নিক্ষেপ করে। একই সঙ্গে নোংরা পানি ছুড়ে মারার ঘটনাও ঘটে বলে ভিডিওতে দেখা যায়।
ঘটনার পর পাটওয়ারীর সঙ্গে থাকা নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ এবং ‘বাধা দিলে-বাধবে লড়াই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং ধৈর্য ধারণ করতে বলেন।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)