ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেয়ারহোল্ডার নির্ধারণের পর আবারও নতুন দরে লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক : গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) শেয়ারহোল্ডার নির্ধারণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। এদিন রেকর্ড ডেটের কারণে ওই ৭ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত ছিল। তবে আগামীকাল রোববার থেকে আবারও ওই ৭ কোম্পানির সমন্বয়ের পর নতুন দরে শেয়ার লেনদেন শরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওরিয়ন ইনফিউশন, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, আনোয়ার গালভানাইজিং, সিলভা ফার্মা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ। ইতিমধ্যে গত বুধবার কোম্পানিগুলোর স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে এইসব কোম্পানি।
কোম্পানিগুলোর মধ্যে- ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ওরিয়ন ইনফিউশন ২০ শতাংশ ক্যাশ, কপারটেক ২.১৫ শতাংশ ক্যাশ এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার যেসব শেয়ারহোল্ডারদের কাছে এসব কোম্পানির শেয়ার ছিল তারাই ঘোষিত ডিভিডেন্ড পাবেন।
এদিকে, ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওয়াম্যাক্স ইলেক্ট্রোড, আনোয়ার গালভানাইজিং এবং সিলভা ফার্মাসিউটিক্য্যালস।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল