ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নবম পে স্কেল: সরকারি কর্মচারীদের জাতীয় সমাবেশ ও ৫ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোডে আয়োজিত এক জাতীয় সমাবেশে এই দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
সমাবেশে বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন পে কমিশনের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। এই সমাবেশে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরের প্রায় ১২৪টি শাখার প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশ থেকে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ৫ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো:
১. ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে পে কমিশনের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করা।
২. টাইমস্কেল, সিলেকশন গ্রেড ও শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল এবং জাতীয় সার্ভিস কমিশন গঠন।
৩. মাস্টাররোল, ওয়ার্কচার্জ ও দৈনিক মজুরিভিত্তিক সকল অস্থায়ী কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ।
৪. ন্যায্যমূল্যে রেশন প্রদান, আউটসোর্সিং প্রথা বাতিল এবং ব্লকপোস্টে পদোন্নতির সুযোগ সৃষ্টি।
৫. আইএলও কনভেনশন অনুযায়ী সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ আজিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান নোমানুজ্জামান ও অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন শিকদার। নেতৃবৃন্দ বলেন, কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রুত দাবি মেনে না নিলে আন্দোলন আরও বেগবান হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর