ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
মুক্তি পেলেন আরও ১৮৩ ফিলিস্তিনি
ডুয়া ডেস্ক: যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ১৮৩ জন ফিলিস্তিনি। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর, ইসরায়েলও তাদের কারাগারে আটক থাকা এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় উভয় পক্ষ তাদের হাতে থাকা বন্দিদের মুক্তি প্রদান করছে।
বিবিসি সূত্রে জানা গেছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা ইতোমধ্যে গাজা উপত্যকায় পৌঁছেছেন। এর আগে একই দিনে হামাস তেলআবিবের কাছে রেড ক্রসের মাধ্যমে তিন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেয়।
এএফপি’র সংবাদদাতা জানান, রামাল্লার কাছে বেইতুনিয়া পৌঁছানোর পর বন্দিরা বাস থেকে নামেন এবং তাদের স্বজনদের দ্বারা উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। এই দৃশ্যে অনেক বন্দি উল্লাসধ্বনি ও স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।
ইসরায়েল তাদের এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির শর্তের অংশ। প্রথমে ৯০ জনের মুক্তির কথা বলা হলেও পরে এই সংখ্যা ১৮৩-এ বাড়ানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন, ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সাজা ছিল এবং বাকি ১১ জনকে গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ