ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়াকে নিয়ে সরকারের বিশেষ ডকুমেন্টারি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও সংগ্রামী ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে একটি বিশেষ ডকুমেন্টারি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং এই ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করে, যা প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা, নেতৃত্বের দৃঢ়তা এবং জাতির সংকটময় সময়ে সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ ক্ষমতা। দুই মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিও নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যার শিরোনাম ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’।
এতে দেখানো হয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার ইতিহাসেও তার ভূমিকা বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এক-এগারো সময়ে তার অনমনীয় অবস্থান যেখানে নিজের ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও তিনি নীতিতে আপোষ করেননি। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলে তার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলায় কারাবরণের ঘটনাও ডকুমেন্টারিতে স্থান পেয়েছে।
খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক আবেগ ও জনসমর্থনকে নতুনভাবে তুলে ধরে ডকুমেন্টারির শেষ অংশে বলা হয়েছে “নেত্রী, জাতি আপনার সুস্থতার জন্য প্রার্থনায়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’