ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পুরোপুরি নিভেছে লস অ্যাঞ্জেলেসের আগুন; ক্ষয়ক্ষতি আড়াইশ বিলিয়ন ডলার
ডুয়া ডেস্ক: অবশেষে টানা তিন সপ্তাহ তাণ্ডব চালানোর পর পুরোপুরি নিভেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। শতাব্দির ভয়াবহ এ দাবানলে পুড়ে ৩০ জনের মৃত্যু এবং হাজার হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অন্তত ছয়টি সক্রিয় দাবানলের সৃষ্টি হয়। এর মধ্যে প্যালিসেডেস এবং ইটনের আগুন সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে। এ দুটি দাবানলে পুড়েছে ৩৭ হাজার একর জায়গা ও ১০ হাজার বাড়ি। সবমিলিয়ে দাবানলে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশ’ বিলিয়ন ডলারের।
লস অ্যাঞ্জেলেসে সর্বশেষ জ্বলছিল ক্যাল নামের দাবানলটি। গতকাল শুক্রবার এটি সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। যদিও এর আগেই অবশ্য সাধারণ মানুষকে ফেরার অনুমতি দেওয়া হয়।
এখন পর্যন্ত সেখানে ভয়াবহ দাবানলের প্রকৃত কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার ফলস্বরূপ দাবানলের সূত্রপাত হয়েছে। তাছাড়া, আবহাওয়া শুষ্ক থাকায় দাবানলটি ব্যাপক তাণ্ডব চালাতে সক্ষম হয়েছে।
লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন ব্যাস গতকাল এক বিবৃতিতে জানান, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে সবকিছু পুনর্গঠন করা ও সাধারণ মানুষকে তাদের বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেওয়া।
এদিকে আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫০ বিলিয়ন ডলার থেকে ২৭৫ বিলিয়ন ডলার হতে পারে।সূত্র: এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ