ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ফের কোহলির বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছেন বিরাট কোহলি। রাঁচির পর এবার দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরির দেখা পেলেন ভারতের এই রান মেশিন।
বুধবার (৩ ডিসেম্বর) মার্কো জানসেনের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ৮৪তম এবং ওয়ানডে ফরম্যাটে ৫৩তম সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে কোহলির আর মাত্র ১৬টি শতক প্রয়োজন। এদিন মাত্র ৯০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ১০২ রানে লুঙ্গি এনগিডির বলে আউট হন তিনি। এটি কোহলির ক্যারিয়ারে ১১তম বার টানা দুই ম্যাচে সেঞ্চুরির ঘটনা, যা একটি বিশ্বরেকর্ড। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। এছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও এখন কোহলির দখলে।
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। কোহলির সেঞ্চুরির পাশাপাশি এদিন দুই বছর পর জাতীয় দলে ফেরা রুতুরাজ গায়কোয়াড়ও শতক হাঁকিয়েছেন। শেষদিকে অধিনায়ক কেএল রাহুলের ৪৩ বলে অপরাজিত ৬৬ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি