ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে অতর্কিত হামলায় ১৮ সেনা নিহত
ডুয়া ডেস্ক: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ ও কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্ত সংস্থা এএফপি।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মানগোচার শহরের কাছে সশস্ত্র সন্ত্রাসীরা ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী একটি গাড়ির ওপর হামলা চালায়। তিনি জানান, ৭০-৮০ জন সন্ত্রাসী হামলা করে এবং গাড়িতে থাকা ১৭ জন সেনাসহ আরও এক সেনা প্রাণ হারান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, তবে দুজন সেনা ভাগ্যক্রমে বেঁচে যান।
কোন গ্রুপ এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা আরও, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
বেলুচিস্তানে স্বাধীনতার দাবি জানানো সশস্ত্র গোষ্ঠী বিএলএ (বেলুচিস্তান লিবারেশন আর্মি) হামলার জন্য দায়ী। তারা প্রাকৃতিক সম্পদের কারণে পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ এবং দাবি করে যে চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের সম্পদ লুটে নিচ্ছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও, বেলুচিস্তানের মানুষ পাকিস্তানের অন্যান্য অঞ্চলের তুলনায় সবচেয়ে দরিদ্র।
এ প্রদেশে ২০২৪ সালে খাইবার পাখতুনখাওয়ার মতো অন্যান্য অঞ্চলেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ৩৮৩ সেনা ও ৯২৫ সন্ত্রাসী নিহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ