ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
দেড় যুগ পর নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমদ
'স্বৈরাচারী হাসিনা সরকার মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল'
নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভোট ও বাকস্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
দীর্ঘ দেড় যুগ পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে সালাহউদ্দিন আহমদ গ্রামীণ জনপদে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তাকে একনজর দেখতে হাজারো মানুষের ঢল নামে। ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে তিনি খুটাখালীর মরহুম পীর হাফেজ মাওলানা আব্দুল হাই (র.)-এর কবর জিয়ারত করেন। এরপর তিনি খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত সরকার মানুষের মধ্যে ভেদাভেদ ও বৈষম্য সৃষ্টি করেছিল। তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। চকরিয়া-পেকুয়াসহ সারাদেশে লুটেরাদের রামরাজত্ব কায়েম করেছিল। শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখেই হাসিনাকে সদলবলে পালাতে হয়েছে।’
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ধনী-গরিবের বৈষম্য দূর করা হবে এবং বাংলাদেশকে বিশ্বদরবারে একটি মডেল ও অনুকরণীয় রাষ্ট্রে রূপান্তর করা হবে।’
সালাহউদ্দিন আহমদ আগামী এক সপ্তাহ নিজ জন্মস্থান পেকুয়ায় অবস্থান করবেন। এসময়ে তিনি চকরিয়া ও পেকুয়াজুড়ে নির্বাচনী প্রচারণা চালাবেন। প্রচারণায় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল