ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আরও তিন জিম্মিকে মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী
ডুয়া ডেস্ক: যুদ্ধবিরতি ও বন্দি বিনিয়ময় চুক্তির অংশ হিসেবে আজ নতুন করে আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (১ ফেব্রুয়ারি) ইয়ার্দেন বিবাস (৩৪), ওফার কালডেরন (৫৩) এবং কেইথ সিগেলকে (৬৫) নামের তিন বন্দিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে ফিলিস্তিনি গোষ্ঠীর যোদ্ধারা। এ সময় ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সর্বশেষ গত বৃহস্পতিবার ৮ জিম্মিকে মুক্তি দিয়েছিল তারা। এরমধ্যে তিনজন ছিলেন ইসরায়েলি, বাকি পাঁচজন থাইল্যান্ডের নাগরিক। ওইদিন জিম্মিদের মুক্তি দেওয়ার সময় গাজার খান ইউনিসে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে আজ সুশৃঙ্খলভাবে নতুন তিনজকে মুক্তি দেয় তারা।
জানা গেছে, ইয়ার্দেন বিবাসের দুই শিশু সন্তান ও স্ত্রীকেও জিম্মি হিসেবে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। তবে ইসরায়েলেরই বিমান হামলায় প্রাণ হারান তারা। ২০২৩ সালের নভেম্বরে হামাস তাদের মৃত্যুর বিষয়টি করেছিল। যদিও দখলদার ইসরায়েল এটি নিশ্চিত করেনি। তবে আজ যেহেতু স্ত্রী ও সন্তানদের ছাড়া ইয়ার্দেন বিবাস মুক্তি পেয়েছেন, তাই ধারণা করা হচ্ছে তারা নিহত হয়েছেন। আর হামাস চুক্তির অংশ হিসেবে হয়ত শিগগিরই তাদের মরদেহগুলো ফেরত দেবে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী নতুন করে আজ যে তিন জিম্মিকে দিয়েছে, তার বিনিময়ে দখলদার ইসরায়েল তাদের কারাগার থেকে ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে। যার মধ্যে যাবজ্জীবন ও দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও আছেন।
এছাড়া দখলদার ইসরায়েল আজই গাজা ও মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দিচ্ছে বলে জানা গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে ক্রসিংটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় ইসরায়েলি সেনারা। এতে করে চিকিৎসাসহ অন্যান্য জরুরি কাছে ফিলিস্তিনিরা আর গাজা থেকে বের হতে পারছিলেন না। ক্রসিং খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর অসুস্থ শিশুদের সেখানে নিয়ে আসা হয়। তারা গাজা থেকে অন্য কোনো দেশে উন্নত চিকিৎসা করাতে যাবে।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ