ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা; অস্ত্রাগার ধ্বংসের দাবি
ডুয়া ডেস্ক: গত বছর ফিলিস্তিনের অধিকৃত গাজার পাশাপাশি লেবাননেও পুরোদমে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এরপর অনেক আলাপ-আলোচনা শেষে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের। তবে যুদ্ধবিরতির পর কয়েক শতবার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবার চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রতিবেশী লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী (আইএএফ)।
এই অভিযানে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ।
লেবানন-সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল হলো ‘বেকা’। যে কারাখানাটি ধ্বংস করা হয়েছে, সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।
তবে ইসরায়েলি বাহিনীর অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ; তারপর শুক্রবার রাতে বেকায় এ অভিযান চালাল (আইডিএফ)।
এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর ২০২৪ সালের ২৭ নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে এই এক বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহসহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।
সূত্র : এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল