ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জোটের ভোটে নিজ প্রতীকে নির্বাচন করার রিট শুনানি কাল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হওয়ার পরও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে আনা রিটের শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
রবিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ যা বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত রিট শুনানির তারিখ ধার্য করেছেন।
রিটটি দায়ের করেছেন ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন। রিটে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান স্থগিত করার আবেদন করা হয়েছে।
এর আগে সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলে প্রার্থীকে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এমন বিধান সংবলিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ সরকার জারি করে। সংশোধিত এই অধ্যাদেশ ৩ নভেম্বর কার্যকর করা হয়।
সংশোধনীর মূল ধারায় বলা হয়েছে, একাধিক দল যদি জোটবদ্ধ হয়ে প্রার্থী প্রদান করে, তাহলে সেই প্রার্থীকে তার নিজ দলের প্রতীকই বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ, বড় দলের সঙ্গে কোনো ছোট দল জোট করলে এবং সেই ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে, তিনি আর আগের মতো বড় দলের প্রতীকের সুবিধা পাবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)