ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বিটিআরসিতে ২৯ কর্মকর্তার নিয়োগে অনিয়ম, হাইকোর্টের রুল জারি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বিগত সরকারের আমলে ২৯ জন জুনিয়র পরামর্শককে অবৈধভাবে রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়োগের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গুরুতর আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
শুনানিতে জানানো হয়, ২০২০ সালের অডিট প্রতিবেদনে বিটিআরসির ওই ২৯ জন কর্মকর্তার নিয়োগে চাকরিবিধি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত টাস্কফোর্সের শ্বেতপত্রেও এই অবৈধ নিয়োগের বিষয়টি উঠে আসে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একাধিকবার বিটিআরসির চেয়ারম্যানকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া উপ-পরিচালকদের তড়িঘড়ি করে পরিচালক পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে বিটিআরসি।
এই পরিস্থিতিতে বিটিআরসিতে কর্মরত ৬ জন উপ-পরিচালক—সঞ্জিব কুমার সিংহ, কাজী মো. আহসানুল হাবীব, মো. জাকির হোসেন খান, এসএম আফজাল রেজা, মো. আসিফ ওয়াহিদ এবং মো. হাসিবুল কবির আইনি নোটিশ দেওয়ার পর হাইকোর্টে এই রিট পিটিশন দায়ের করেন। রিটকারীরা অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত ব্যক্তিদের পদোন্নতি বন্ধের দাবি জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু