ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জ্বালানি তেলের কারসাজি ও পাচার রোধে ডিসিদের বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃত্রিম সংকট ও পাচার রোধে সারাদেশে কঠোর তদারকির নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার জন্য এই নির্দেশনা পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি অনুরোধপত্র পাঠানো হয়। এরই প্রেক্ষিতে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই বিশেষ দায়িত্ব দেওয়া হলো।
চিঠিতে জেলা প্রশাসকদের স্পষ্ট জানানো হয়েছে যে, জ্বালানি তেলের অবৈধ মজুত গড়ে তোলা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা এবং খোলা বাজারে অনিয়মতান্ত্রিকভাবে জ্বালানি বিক্রি বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এছাড়া সীমান্ত দিয়ে বা অন্য কোনো উপায়ে জ্বালানি তেল পাচার রোধেও বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে একশ্রেণির অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াতে না পারে, সেটি নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ