ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সাধারণ মানুষ নয়, নতুন টাকা পাবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: ঈদ সামনে রেখে নতুন নোট বাজারে ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সেই ঘোষণার পরই অভ্যন্তরীণ এক আদেশের মাধ্যমে নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নোট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সাধারণ মানুষ নতুন নোট থেকে বঞ্চিত থাকলেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতোমধ্যে নতুন টাকা সংগ্রহ শুরু করেছেন।
জানা গেছে, গত ৩ মার্চ জারি করা এক অভ্যন্তরীণ নির্দেশনায় কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ নতুন নোট বরাদ্দের কথা বলা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার (৮ মার্চ) থেকে সংশ্লিষ্টরা নতুন নোট সংগ্রহ করতে শুরু করেছেন এবং এই কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।
নির্দেশনায় পদমর্যাদা অনুযায়ী নতুন নোট নেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে। নির্বাহী পরিচালক থেকে শুরু করে যুগ্ম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নিতে পারবেন।
অন্যদিকে কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্যও নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে। তারা প্রত্যেকে সর্বোচ্চ ৬৮ হাজার টাকা পর্যন্ত নতুন নোট সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে সাধারণ মানুষের জন্য নতুন নোট না ছাড়ার সিদ্ধান্তের পর কর্মকর্তাদের জন্য আলাদা বরাদ্দের বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ভেতরেই অনেক কর্মকর্তা এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। তাদের মতে, সাধারণ মানুষ যেখানে নতুন নোট ছাড়া ঈদ উদযাপন করবে, সেখানে কর্মকর্তাদের জন্য বড় অঙ্কের নতুন নোট বরাদ্দ দেওয়া একটি দ্বিমুখী নীতির ইঙ্গিত দেয়।
কিছু কর্মকর্তা মনে করেন, ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলা হলেও ব্যক্তিগত সুবিধা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে সেই মনোভাবের প্রতিফলন দেখা যায় না। নগদ লেনদেন কমানোর কথা বলা হলেও বাস্তবে বিপুল পরিমাণ নতুন নোট নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।
এছাড়া এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে যে, বরাদ্দ পাওয়া কিছু নতুন নোট পরে অবৈধভাবে ফুটপাতের নতুন নোট ব্যবসায়ীদের কাছেও পৌঁছে যেতে পারে। কারণ অতীতেও ঈদকে ঘিরে এমন অভিযোগ সামনে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ বাজারে নতুন নোট ছাড়ার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ফলে এবারও শিশু-কিশোরদের হাতে নতুন টাকার ঈদ সালামি পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক একটি গণমাধ্যমেও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি