ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে অনুরোধ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা ছুটিতে বাংলাদেশে এসেছেন কিন্তু যুদ্ধের কারণে সময়মতো ফিরতে পারছেন না, তাদের অনেকেরই ইতিমধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে ভিসার মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
মূলত ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিমান চলাচল ব্যাহত হওয়া এবং নিরাপত্তা ঝুঁকির কারণে হাজার হাজার প্রবাসী কর্মী বর্তমানে দেশে আটকা পড়ে আছেন। তাদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করার এই উদ্যোগ নিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)