ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাজারে তেলের মজুত পর্যাপ্ত, দাম বাড়ার সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, কিছু জায়গায় সাময়িক চাপ তৈরি হলেও তা আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটার কারণে হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বাজারে তেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা লিটারপ্রতি কিছুটা বেশি দামে বিক্রির খবর প্রকাশ পাওয়ায় পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী বাজারে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের একটি অংশ আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন। এর ফলে কিছু দোকানে অল্প সময়ের জন্য সরবরাহের চাপ দেখা দিতে পারে, তবে এটি স্থায়ী কোনো সংকট নয়।
বাণিজ্যমন্ত্রী নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন বড় দোকানগুলোতে বোতলজাত ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে। তবে বাজারের ভেতরের একটি ছোট দোকানে সীমিত মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনার প্রয়োজন নেই। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্বাভাবিকভাবে কেনাকাটা করলেই পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো ঘাটতি নেই। তিনি বলেন, ‘সংকট’ শব্দটি ব্যবহার করে অযথা বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নজরদারি বাড়ানো হবে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত অভিযান চালাবে।
তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘তেলের দাম এক ফোঁটাও বাড়বে না।’ তাই ভোক্তাদের নিশ্চিন্তে বাজার করার আহ্বান জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করছে বলেও জানান মন্ত্রী। অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক