ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন ২ প্রসিকিউটর নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা পরিচালনার জন্য নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর মো. মাহারুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রহমান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই পদে বহাল থাকবেন।
এদিকে, একই দিনে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সাইমুম রেজা তালুকদার। তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োজিত ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
নতুন এই নিয়োগের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে আরও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত