×

ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

তরুণদের শৃঙ্খলা ও দেশপ্রেমে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ

২০২৬ অক্টোবর ০২ ১৭:২৪:৪৫

তরুণদের শৃঙ্খলা ও দেশপ্রেমে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক: সুস্থ শরীর ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীদের খেলাধুলায় অনেক প্রতিভা রয়েছে। দেশের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে তাঁদের আরও উৎসাহিত করা এবং ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দায়িত্বশীলতা ও অন্যের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়।

তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে যুক্ত করার জন্য খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমও বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহায়তা করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া খেলোয়াড়দের সাফল্য কামনা করেন চিফ হুইপ। একই সঙ্গে আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত