ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানিতে আইএফএডির সহযোগিতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) জোরালো সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ে তাঁর কার্যালয়ে আইএফএডির কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচোরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে মন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি আধুনিক ও টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আইএফএডির কারিগরি ও আর্থিক সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে।
জবাবে ড. ভ্যালেন্টাইন আচানচোর বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে আইএফএডির দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান পুনরুদ্ধারে আইএফএডি বাংলাদেশ সরকারের সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নবনিযুক্ত সচিব মো. শহীদুল হাসান এবং পরিকল্পনা ও মূল্যায়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই পক্ষের আলোচনায় কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়েও ইতিবাচক সম্মতি পাওয়া গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি