ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
১১ কোটি ৫০ লাখ টাকার ই'য়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজার পিস বলে জানিয়েছে নৌবাহিনী।
সোমবার (৯ মার্চ) দুপুরে নৌবাহিনীর মিডিয়া উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।
এর আগে রোববার (৮ মার্চ) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি আস্তানায় তল্লাশি চালানো হলে সেখানে থেকে দুটি সাদা বস্তা উদ্ধার করা হয়।
পরে বস্তাগুলো খুলে তল্লাশি করলে ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। উপকূলকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক