ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
প্রত্যাশা জাগিয়ে হতাশায় শেষ
নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেনের ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছিল। আজ ৩০ নভেম্বর সেই ধারাবাহিকতার প্রতিফলন দেখা যায় দিনের শুরুর লেনদেনে। বাজার খুলতেই সূচক ছিল ইতিবাচক ধারায়।
তবে দুপুর গড়িয়ে সোয়া ১২টার পর থেকে বাজারের গতি বদলাতে শুরু করে। সূচকের তীর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং দিন শেষে সেই চাপ আর কাটেনি। ফলে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকে উল্লেখযোগ্য পতন দেখা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক নেমে যায় ৫ হাজার পয়েন্টের নিচে, একইসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকও ভেঙে পড়ে ১৪ হাজার পয়েন্টের নিচে। বাজারের এমন হঠাৎ দুর্বলতায় সকালে তৈরি হওয়া আশাবাদ পরিণত হয়েছে বিনিয়োগকারীদের হতাশায়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৮.৭৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৫.২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৭.০১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, ৩০৬টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৩ কোটি ১০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৪টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭১.৪২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৫.৭০ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস