ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়াকে এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও, বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিমানে করে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। শুক্রবার রাতে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরাও এতে যুক্ত ছিলেন। চিকিৎসকদের মতে, বর্তমানে তিনি যে অবস্থায় আছেন, তাতে তাকে বিদেশে স্থানান্তর করার মতো পরিস্থিতি নেই। আল্লাহর রহমতে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তখন তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
তবে বিদেশে নেওয়ার প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভিসা প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগের কাজ অনেকটাই এগিয়ে রাখা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হয়ে তিনি ভ্রমণের উপযুক্ত (Ready to fly) হলেই দ্রুত তাকে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ