ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
যাত্রীসহ যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড ও কটম্যান অ্যাভিনিউয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে কমপক্ষে দুজন আরোহী ছিল। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি একটি শপিং মলের নিকটবর্তী এলাকায় পড়ে যায়। ফলে সেখানে হতাহতের আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যেমে দুর্ঘটনাস্থলে 'বড় ধরনের ঘটনা' ঘটার খবর জানায় জরুরি ব্যবস্থাপনা কার্যালয়। বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখানে অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
দমকল বাহিনীর কর্মকর্তাদের মতে, বিমান বিধ্বস্ত হওয়ার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগেছে এবং বিমানের ধ্বংসাবশেষ একাধিক যানবাহনে আঘাত হানে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে দুজন আরোহী ছিল তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন।
পুলিশের সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার ফলে রুজভেল্ট মলের আশপাশের কিছু ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য জরুরি উদ্ধারকারীরা কাজ করে চলেছে।
এদিকে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। যেখানে উভয়েই বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, হেলিকপ্টার ও বিমানে মোট ৬৭ জন আরোহী ছিলেন এবং ইতোমধ্যে ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস