ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
নাভির চারপাশে ব্যথা? সতর্ক হন, এটা মাইগ্রেনও হতে পারে
ডুয়া ডেস্ক: মাথাব্যথা ছাড়া মাইগ্রেন হবে এটা অনেকে ভাবতেই পারেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাইগ্রেন শুধু মাথায় নয়,পেটেও আক্রমণ করতে পারে, যা চিকিৎসাশাস্ত্রে পরিচিত‘অ্যাবডোমিনাল মাইগ্রেন’নামে। নাভির চারপাশে তীব্র ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা ও অস্বাভাবিক ক্লান্তি এই উপসর্গগুলো দেখা দিলে সাধারণ পেটব্যথা মনে করে অবহেলা না করে সতর্ক হওয়া জরুরি।
চিকিৎসকেরা জানান,অ্যাবডোমিনাল মাইগ্রেন একটি স্নায়বিক সমস্যা। এতে মাথায় ব্যথা না থাকলেও পেটে তীব্র ব্যথা অনুভূত হয়। স্নায়ুতন্ত্রে রাসায়নিক পরিবর্তন ও পেটের রক্তনালির সঙ্কোচন-প্রসারণের ফলে নাভির আশপাশে ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে পেটের উপরের দিকে ছড়াতে পারে। একই সঙ্গে দেখা দিতে পারে ক্ষুধামন্দা, বমি ভাব, পেট ফাঁপা, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ। এই ব্যথা সাধারণত ৪ থেকে ৭২ ঘণ্টা স্থায়ী হয় এবং বারবার ফিরে আসতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন, পেটে ব্যথা ৭২ ঘণ্টার বেশি স্থায়ী হলে, বমি ভাব অব্যাহত থাকলে ও নাভির চারপাশে তীব্র চাপ অনুভূত হলে চিকিৎসা গ্রহণ করা উচিত। চিকিৎসায় ব্যথানাশক, বমিরোধক ও প্রয়োজনে মাইগ্রেনের বিশেষ ওষুধ যেমন,ট্রিপটানসব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
গবেষণা বলছে,বংশগত কারণঅ্যাবডোমিনাল মাইগ্রেনের অন্যতম প্রধান ট্রিগার। এছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং জীবনযাত্রার অনিয়মও এই সমস্যার ঝুঁকি বাড়ায়।
এ রোগ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা সতর্কতা হিসেবে জানিয়েছেন ঝাল-মশলাযুক্ত ও বাইরের খাবার কমাতে হবে, ক্যাফেইন নিয়ন্ত্রণ করতে হবে (চা, কফি, চকলেট, কোমল পানীয়), নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন করতে হবে এবং কোন খাবারে ব্যথা হয় তা চিহ্নিত করে খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস