ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পাবনার ঘটনা নিয়ে বিএনপিকে সরাসরি সতর্ক করলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক:পাবনায় জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। তবে বিএনপি উল্টো জামায়াতকেই দায়ী করছে ঘটনার জন্য। এ পরিস্থিতিতে হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা তুলে ধরেন। তার দাবি, ইশ্বরদীতে ঘটে যাওয়া ঘটনা আকস্মিক নয়; বিএনপির প্রার্থীর উস্কানিমূলক বক্তব্য ও আচরণ প্রমাণ করছে, এটি ব্যালটের লড়াই নয় বরং বুলেটের ভয় দেখিয়ে সন্ত্রাসী প্রভাব বিস্তারের চেষ্টা।
তিনি আরও বলেন, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও এখন সবাই দেখবে বাস্তবে তারা কী পদক্ষেপ নেয়। সন্ত্রাসের মোকাবিলায় জামায়াত পিছিয়ে যাবে না বলেও তিনি জানান।
শফিকুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো চাপেই তারা থামবে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট