ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট হাইকোর্টে খারিজ
নিজস্ব প্রতিবেদক: ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি 'উত্থাপিত হয়নি' মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. রাকিবুল হাসান জানান, রিট আবেদনে বিবাদী নির্ধারণে কারিগরি ত্রুটি থাকায় আদালত এটি গ্রহণ করেননি। তিনি বলেন, "রিটে আইন সচিবের পরিবর্তে ভুলবশত স্বরাষ্ট্র সচিবকে প্রথম বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছিল। এ কারণেই আদালত এটি খারিজ করে দিয়েছেন। আমি দ্রুত আবেদনটি সংশোধন করে পুনরায় বেঞ্চে উপস্থাপন করব।"
গত বছরের ২২ অক্টোবর এই রিটটি দায়ের করা হয়েছিল। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
রিট আবেদনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, সম্প্রতি গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীর সঙ্গে তার বিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষ এই বিয়ের আয়োজন করে। রিটকারীর দাবি, এ ধরনের বিয়ে জঘন্যতম ফৌজদারি অপরাধকে সামাজিক ও আইনি বৈধতা দেওয়ার একটি অপচেষ্টা।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ধর্ষণের মতো অপরাধে আপস-মীমাংসার কোনো সুযোগ নেই এবং এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু বিয়ের মাধ্যমে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং জামিন লাভ করছে, যা বিচারব্যবস্থার জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের বিয়ে বন্ধ করার জন্যই হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল