ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের সুযোগ নিয়ে যারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, খুনাখুনি ও ‘মব’ সৃষ্টি করে বিশৃঙ্খলা করছে, তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা জনগণের পালস বুঝে এখন দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে দেশের সচেতন জনগণ তাদের এই ফাঁদে পা দেবে না।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শাহবাগ বারডেম জেনারেল হাসপাতালে ‘বারডেম জেনারেল হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ আয়োজিত এক দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস অতীতের দুঃসহ স্মৃতি স্মরণ করে বলেন, "২০১৮ সালের নির্বাচনে আমরা ভয়াবহভাবে আক্রান্ত হয়েছিলাম। আমার বাসা তখন হাসপাতালে পরিণত হয়েছিল। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহতদের হাসপাতালে নিতে তিনটি অ্যাম্বুলেন্স অনবরত কাজ করতে হয়েছে। সেই কঠিন সময়ে নিজের জীবনের বিনিময়ে আমাদের রক্ষা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। অথচ তার প্রতি কোনো কৃতজ্ঞতা নেই।"
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, "এখনও ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি যাতে কথা বলতে না পারে, সেজন্য কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আমাকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। যারা এসব করছে তারা মূলত অপরিপক্ক এবং তারা আমার সম্পর্কে কিছুই জানে না। এই ধরনের অপরিপক্ক মানুষ যদি সংসদে আসে, তবে সংসদের কী অবস্থা হবে তা আল্লাহ জানেন।"
দোয়া ও স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফুদ্দিন, বারডেম হাসপাতালের পরিচালক ডা. মো. নাসির উদ্দিনসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি