ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে ২২ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ জানুয়ারি আধ্যাত্মিক নগরী সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারভিযান শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ওইদিন সকালে তারেক রহমান সিলেটে পৌঁছে প্রথমে হয়রত শাহ জালাল (রহ.) এবং পরবর্তীতে খাদিমনগরে হয়রত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর বেলা ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
বিএনপির এই সিদ্ধান্তকে দলের ঐতিহ্য হিসেবে দেখা হচ্ছে। কারণ, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ১৯৯১ সাল পরবর্তী প্রতিটি নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন। প্রায় দুই দশক পর তারেক রহমানের সিলেটে আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী জানান, তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এটিই হবে কোনো জনসভায় তার প্রথম বক্তব্য। সিলেটের জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনী এলাকায় পথসভায় বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েকদিন পরই তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান দলীয় কর্মসূচিতে যোগ দিতে সিলেট সফর করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন